সীমান্তে বিএসএফ সদস্যের লাশ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ এএম

সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তের ইছামতি নদী থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ইছামতি নদীতে টহলরত ভারতীয় একটি ট্রলার ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবির হাসান মজুমদার বলেন, বিএসএফের টহল বোটে একজন মাঝি ও দুজন বিএসএফ সদস্য ছিলেন। রাতেই মাঝিসহ দুজনকে উদ্ধার করে বিএসএফ। পরে বিজিবিকে জানায় তারা। আজ (গতকাল) সকালে সীমান্তের ভারতীয় পাশের চরে নিখোঁজ বিএসএফ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়।

১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, নদীতে তখন জোয়ার ছিল। সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত