গোপালগঞ্জে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। নিজের পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তার সভাপতিত্বে গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাম্মেল আলী। পরে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
