জাহিদ কাজীর কথায় ‘শেয়ার বাজার’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম

কবি জাহিদ কাজীর কথা ও সুরে ‘শেয়ার বাজার’ শিরোনামে নতুন গান গাইলেন কণ্ঠশিল্পী রাজীব শাহ। গানটির সঙ্গীতায়োজন করেছেন এ এইচ জীবন।

সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে। নতুন এই গান নিয়ে কণ্ঠশিল্পী রাজীব শাহ বলেন, ‘ব্যতিক্রমী ও শক্তিশালী লিরিক। কথা ও সুর প্রথমবার শুনেই ভালো লেগেছে। সেজন্য গানটি করেছি। আশা করি, এই গানটি শ্রোতারা ভালোভাবেই নেবেন।’ কবি জাহিদ কাজীর সঙ্গে এটাই তার প্রথম কাজ জানিয়ে এই কণ্ঠশিল্পী আরো বলেন, তার সঙ্গে কাজের স্পৃহাটা বেড়ে গেল।

নতুন এই গান নিয়ে কবি জাহিদ কাজী বলেন, ‘গানটি প্রেমিক-প্রেমিকা তথা বাস্তববাদী মানুষকে ভাবাবে। রাজীব শাহের গাওয়া এ গানটি দর্শক-শ্রোতাদের প্রিয় হয়ে উঠবে। তার সঙ্গে প্রথম কাজ। আরো ভালো ভালো কাজ হবে।’ 
জাহিদ কাজী আরো জানান, তার লেখা ও সুরে আরো কিছু গানের কাজ চলছে। ধারবাহিকভাবে সেগুলোও প্রকাশ্যে আসবে।

ইতোমধ্যে তার লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ ও ক্লোজআপ ওয়ানের সাজু। তাদের গান দুটিও পেয়েছে শ্রোতাদের প্রশংসা।

কবি জাহিদ কাজী একজন প্রতিশ্রুতিশীল কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই লেখালেখি করছেন তিনি। এ পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত