কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেবে ছাত্রলীগ। এ সময় তাকে ছাত্রলীগের পক্ষ থেকে উপহার দেওয়া হবে।
উপহারের মধ্যে থাকবে বই, পাঞ্জাবির কাপড়, জায়নামাজ, টুপি, কোরআন শরীফসহ আরো অনেক কিছু।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান উপস্থিত থাকবেন।
ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
