বাপাউবোতে নির্বাহী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ এএম

নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমানের অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় অঞ্চলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিদায়ী অতিথির সফল কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করে তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত