অক্ষয়-টাইগারের সামনেই ভক্তকে লাঠিচার্জ পুলিশের, নেটপাড়ায় নিন্দার ঝড়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম

লণ্ডভণ্ড লখনৌ! অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সামনেই ভক্তর উপর চড়াও হল পুলিশ। লাঠিচার্জে আহত অক্ষয়ের ভক্ত। সোশ্যালে ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার লখনৌয়ে ‘বড় মিয়া, ছোট মিয়া’ সিনেমার প্রচারে গিয়েছিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। সেখানেই মঞ্চে নানা স্টান্ট করে দেখান বলিউডের দুই অভিনেতা। প্রিয় নায়ককে কাছ থেকে দেখার জন্য ভক্তদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। হঠাৎ বাঁধভাঙা ভিড় অক্ষয় ও টাইগারের মঞ্চের সামনে এসে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। চলে লাঠিচার্জ।

সোশ্যালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুলিশের লাঠিচার্জে আহত হন কয়েকজন ভক্ত। যা দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যালে। অনেকেই মনে করছেন, সিনেমার প্রচারে এমন ঘটনা মোটেই কাম্য নয়। এভাবে সিনেমার প্রচার না করাই উচিত।

প্রসঙ্গত, বলিউডের নতুন ‘বড় মিয়া, ছোট মিয়া’ হচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সিনেমার প্রচারেই অক্ষয়-টাইগার বুঝিয়ে দিলেন তারা একেবারে সুপারহিট জুটি।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিয়া, ছোট মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নব্বই দশকের সে সিনেমা ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, এতে ভরপুর অ্যাকশন থাকছে। ২০২৪ এর ইদে মুক্তি পাবে এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত