যৌন নির্যাতনের অভিযোগ ওঠা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক গ্রেপ্তারকৃত মুরাদ হোসেন সরকারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ওই শিক্ষকের ৭ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
