ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত।
অপরদিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।
