'শুভ সকাল, তোমাকে কিভাবে অ্যাসিস্ট করতে পারি'

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম

মঙ্গলবার রাতে এফএ কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্লিং হালান্ডের পাঁচ গোলে লুটন টাউনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এই পাচ গোলের চারটিই কেভিন ডি ব্রুইনের বাড়ানো বলে। হালান্ডের পাচ গোল নিয়ে অনেক আলোচনা। তবে বেলজিয়ান মিডফিল্ডারের ওই চার অ্যাসিস্ট নিয়েও প্রশংসার ফুলঝুরি ছুটছে সোশ্যাল মিডিয়ায়। 
এর মধ্যেই ম্যাচের পরদিন সকালে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ হালান্ডের সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করে তার ক্যাপশনে ডি ব্রুইনে লিখেছেন, 'শুভ সকাল, তোমাকে কিভাবে অ্যাসিস্ট করতে পারি'। 
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেয়ার পর থেকে ডি ব্রুইনের সঙ্গে হালান্ডের সঙ্গে রসায়নটা বেশ জমে উঠেছে। ইনজুরির কারণে বেশ কয়েক মাস গতবারের ট্রেবলজয়ী দলের হয়ে খেলতে পারেননি ডি ব্রুইনে। সেগুলো বাদ দিলে মঙ্গলবার রাত পর্যন্ত ৫০টা ম্যাচ একসঙ্গে খেলেছেন ডি ব্রুইনে-হালান্ড। সব প্রতিযোগিতায় হালান্ডের গোল দাড়িয়েছে ৮৩ ম্যাচে ৭৯টি। এরমধ্যে ১৮ গোল ডি ব্রুইনের অ্যাসিস্টে। আর হালান্ডের অ্যাসিসেন্ট ডিব্রুইনে করেছেন ২ গোল। 
তার গোলগুলোতে ডি ব্রুইনের অবদান সম্পর্কে জানতে চাওয়া হলে বলেছেন, 'অবশ্যই, বিশাল! দেখুন তিনি কী করছেন! সে সেটাই করছে যেটা সে সবচেয়ে ভালো এবং তার সঙ্গে খেলাটা আনন্দের।' 
'আমি মনে করি আমরা জানি আমরা দুজনেই একে অপরের কাছ থেকে কী চাই, আমরা পুরো ম্যাচে প্রায়ই একে অপরের দিকে তাকাই। এবং এটি ভাল ফল দেয়। ও স্মার্ট, আর আমি স্মার্টদের সাথে খেলতে পছন্দ করি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত