মযূর নদ খননের সুফল নিয়ে বাপার প্রশ্ন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম

খুলনা সিটি করপোরেশনের মযূর নদ খনন প্রকল্প বাস্তবায়নে সুফল নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এই খননকে অপরিকল্পিত আখ্যায়িত করে বাংলাদেশ নদী কমিশনের নিকট স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

আজ বুধবার খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) খুলনার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার স্মারকলিপি প্রদানকালে বলেন, একটি নদের আংশিক খনন করে সেটি পুনরুদ্ধার বা রক্ষা মোটেই বিজ্ঞানসম্মত নয়। এভাবে নদটি রক্ষা করা সম্ভবই নয়। জলাবদ্ধতা নিরসনেও এ খনন তেমন কোনো কাজে আসবে না। বরং অর্থ অপচয়ই হবে; যা ইতোপূর্বে প্রমাণিত। তিনি বলেন, নদটি রক্ষায় পুরো ২২ কিলোমিটার এবং সংযুক্ত খালসমূহ সমন্বিত প্রকল্পের আওতায় এনে খনন করে পানির প্রবাহ (স্বাভাবিক জোয়ার-ভাটা) নিশ্চিত করতে হবে।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, ইচ্ছে মতো প্রকল্প বাস্তবায়ন না করে ময়ূর নদের প্রাণ ফেরাতে মাস্টার প্লান তৈরি করে এরপর কাজ করা প্রয়োজন। এ ছাড়া খালের মুখে শোধন কেন্দ্র, স্থায়ীভাবে দখল মুক্ত করতে নদের পাড় উচু করে বাধাঁই এবং নদের প্রাণ ফেরাতে প্রাকৃতিক জোয়ারভাটা চালুর প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে-তাহলে এর সুফল পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত