রিজভীর অভিযোগ

সরকার অজানা আতঙ্কে ফের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ এএম

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী দখলদার সরকার ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে রেখেছিল। এখন আবার অজানা আতঙ্কে নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে।’

গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার কারাগার ছিল বিষাক্ত গ্যাসচেম্বার, মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার দেওয়া হয়নি।’ হাসিনা দেয় নাই। এই তীব্র শীতের মধ্যেও তাদের একটা করে কম্বল দেওয়া হয়নি। বালু মেশানো ভাত খেতে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘নেতাকর্মীদের কারা সেলে ২৪ ঘণ্টা বন্দি করে রাখা হয়। কৃষক দলের পলাশ কিছুদিন আগে বের হয়েছেন। তার ওপর ভীষণ নিপীড়ন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এ কারণে যে, যারা বাইরে আছে তারা যেন ভয় পায়। কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়। এটা সরকার বুঝতে পারেনি।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘কৃষক দল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা এবং আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরও বড় বন্দিশালায় আবদ্ধ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত