বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির (বিএসএমআরএএইউ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
দিবসটি উপলক্ষে একটি জার্নাল ‘দ্য কোয়েস্ট ফর এক্সিলেন্স’ এবং একটি ব্রোশিওর প্রকাশিত হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন পতাকায় সাজানো হয়। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানবাহিনী প্রধান বিশ্ববিদ্যালয় কর্র্তৃক তৈরিকৃত কিউব স্যাটেলাইট উৎক্ষেপণ করেন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ওই অনুষ্ঠানে বিএসএমআরএএইউ পরিবারের সব সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
