শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সভা অনুষ্ঠিত

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ এএম

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান মো. রেজাউল করিম এর সভাপতিত্বে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এসসিবি কাউন্সিলের ধানমন্ডিস্থ নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় এসসিবি’র বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় এবং পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও এসসিবি’র হিসাব বিবরণী অনুমোদনসহ ব্যাংক হিসাব পরিচালনার জন্য স্বাক্ষরকারী মনোনয়ন করা হয়। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির ও অত্র কাউন্সিলের নতুন স্পেস ক্রয়ের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা এবং পরিচালকবৃন্দ- এ, কে, এম, আমিনুল মান্নান (খোকন), আরজু রহমান ভুঁইয়া, সৈয়দ মো: বখতিয়ার, জিয়াউল ইসলাম, আতাউর রহমান খান, কে, এম, আরিফুজ্জামান ও লোকপ্রিয় বড়ুয়া পর্ষদ সভায় যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত