বাজেট নাই বলে শিল্পীকে ঠকানো হচ্ছে, বললেন আশরাফ কবীর

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১২ পিএম

গেল কয়েক বছরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে মানও। সেই সঙ্গে বেড়েছে কাজের বাজেটও। তবুও অনেক পরিচালকের মুখে শুনতে পাওয়া যায়— কাজের বাজেট নেই। বাড়েনি, এখনও আগের মতোই রয়েছে।

এদিকে অভিনেতা আশরাফ কবীর এক ফেসবুক স্ট্যাটাসে জানান, পরিচালকরা কম টাকায় কাজ করে দিতে বলেন। কাজ করে দেওয়ার পরও নায্য পাওনাটা দেন না অনেকেই। ত্রিশ বছর আগেও যা দিতেন এখনও তাই দিতে চান।

তিনি ফেসবুকে লিখেন, একদিনের কাজ। বাজেট নাই। খুবই কম টাকায় করে দিতে হবে ভাই। করে দিলাম, পরের নাটক একই কথা বললেন। ছেড়ে দিলাম, কারণ আপনারা শিল্পীকে ঠকান।

সেই সঙ্গে আরও লিখেন, আমরা বেশি পারিশ্রমিক নেই না। ন্যায্যটা দিয়ে দিবেন সকলকে আশা করি। ৩০ বছর অভিনয় করি। আগেও যা দিতেন এখনো তাই দিতে চান, বাজার কিন্তু এক নাই। আগে কম টাকায় জীবন চলতো, চাহিদা ছিল না। এখন বেশি টাকা লাগে, চাহিদা বেড়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত