তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বিজ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠাগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাক্ষাতের সময় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এই সময় ঢাকাস্থ্য ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. পাওয়ান বাডে, ঢাকাস্থ্য ভারতীয় হাইকমিশনের প্রটোকল অফিসার সুভাষ ভাস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রণয় কুমার ভার্মা তথ্যপ্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত শিক্ষায় দুই দেশের অভিজ্ঞতা শেয়ারিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
