বেইলি রোডের ঘটনায় বিসিবির পাশাপাশি তামিম-মুশফিকদের শোক

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম

বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত সবাই। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ৪৬ জন। শঙ্কামুক্ত নন আহতরাও। এ হৃদয়বিদারক ঘটনায় ক্রিকেটাররাও হয়েছেন স্তব্ধ। প্রয়াতদের প্রতি শোক জানিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররা। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

বিসিবির পোস্ট

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম লিখেছেন, ‘বেইলি রোডের ঘটনায় বিদেহী আত্মাদের মাগফিরাত কামনা করি। আমাদের বদলানো উচিত, নয়তো কখনও পরিবর্তন হবে না।

তামিম ইকবালের পোস্ট

বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। গতকাল মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন হারানোদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’

মুশফিকুর রহিমের পোস্ট

বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সঙ্গে ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’

মেহেদী হাসান মিরাজের পোস্ট

পেসার তাসকিন আহমেদও শোকাহত, ‘বেইলি রোড ট্র্যাজেডির খবরে গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার প্রতি আমার প্রার্থনা। আর যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত