মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ মাত্র চারটি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। গতকাল শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রশিদ ফলাফল ঘোষণা করেন।
×
