নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলায়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে মন্ত্রী শুভেচ্ছা জানান।

এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

নবনিযুক্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং সর্বসাধারণের নিকট স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক, চিকিৎসকবৃন্দ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত