সম্প্রতি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মাল্টিমিডিয়ায় ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ঘটনার ওপর একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে কানিজ ফাতেমা নামের এক শিক্ষকের বক্তব্য নেওয়া হয় এবং তার ছবিও ব্যবহার হয়। প্রতিবেদনের দুটি অংশে সেই শিক্ষকের পাশাপাশি ভুলবশত তার মেয়ে উমাইয়া তাসনীম তনুজার ছবিও ব্যবহার করা হয়েছিল যা প্রতিবেদন প্রকাশের পর নজরে আসে। এবং সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয়।
এই প্রতিবেদনের সঙ্গে উমাইয়া তাসনীম তনুজার কোন ধরনের সম্পর্ক নেই। এমন ঘটনায় আমরা দুঃখিত।
