চট্টগ্রামে গিয়ে আবেগে ভাসলেন চিত্রনায়ক নিরব। নিজের শৈশবের প্রথম স্কুলে গেলেন। সেখানে গিয়ে একসঙ্গে মনে পড়লো অজস্র স্মৃতি। সেই স্মৃতিটুকু শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। নিরব
স্কুল জীবনটা শুরু হয়েছিল এখান থেকেই,যদিও তেমন কিছুই আমার মনে নেই। বাংলাদেশ বিমান বাহিনীতে বাবার চাকরির কারনেই চট্টগ্রামে পোস্টিং ছিল সেই সময়টায়,তাই বি,এ,এফ শাহিন স্কুল ও কলেজ,চট্টগ্রাম থেকেই কেজি,ওয়ান এবং টু করা।
বিমানের হ্যাঙ্গারে নাকি ক্লাস করতে হতো। এমনটাই জানিয়ে অভিনেতা বলেন, একটা প্লেনের হ্যাঙ্গারে নাকি আমাদের ক্লাস হতো দোতলায় মা বলতো। এয়ারপোর্ট থেকে শহরে যাবার সময় গাড়ির ড্রাইভার সাহেবকে কখনও বলতে মিস করিনি এই রোডটা দিয়ে আসে শুধু একবার দেখার জন্য। কখনও গাড়ি স্লো করে কখনও দু-এক মিনিট দাঁড়িয়ে।
