শুঁড় দিয়ে পেঁচিয়ে কৃষককে পদপিষ্ট করে বন্য হাতি

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিলাটি এলাকায় বন্য পাগলা হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম(৩৫) ভূবনকুড়া ইউনিয়নের মহিষলাটি গ্রামের ফালাইন্যার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, নিহত সাইফুল ইসলাম সীমান্ত সংলগ্ন এলাকায় শসার ক্ষেত করেছিলেন। রাতে সেই ক্ষেতে তিনি পানি দিতে আসেন। এ সময় সেখানে বন্য হাতির একটি দল ক্ষেতে অবস্থান করছিল। সেখান থেকে একটি হাতি এসে সাইফুলকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে তাকে নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে নিয়ে গিয়ে আবারও পদপিষ্ট করে মাথা থেকে শরীর আলাদা করে ক্ষত-বিক্ষত করে ফেলে। হাতির দল চলে যাওয়ার পর স্থানীয়রা সাইফুলের মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত