নারী ব্যাটারের ছক্কায় ভাঙল গাড়ির কাচ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:১৬ পিএম

ইউপি ওয়ারিওর্সের বোলারের ছোঁড়া বল ছুটে যায় এলিস প্যারির দিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটার সেটা পরিণত করেন ছক্কায়। এতেই থামেনি, সেই বল গিয়ে আঘাত করে বাইরে সীমানার বাইরে থাকা বিজ্ঞাপনের গাড়ির কাচে। সেই কাচ ভেঙে সেখানেই চুরমার হয়ে যায়।  

ঘটনাটি কাল রাতে নারী আইপিএলের। ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস প্যারি।

৩৭ বলে ৫৮ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন তিনি। ৪টি চারের পাশাপাশি ৪টি ছক্কা মেরেছেন তিনি। তারই একটি গিয়ে লাগে মাঠের বাইরে রাখা গাড়িটিতে। ভেঙে যায় জানালার কাচ। ঘটনার আকস্মিকতায় পেরি নিজেও খানিকটা চমকে যান।

ঘটনাটি বেঙ্গালুরুর ইনিংসের ১৯তম ওভারে। বোলার ছিলেন ওয়ারিয়র্সের দীপ্তি শর্মা। ৩৩ বছরের ব্যাটার তার বল লং অনে তুলে মারেন। ৮০ মিটার দূরে রাখা গাড়িটির জানালায় সরাসরি গিয়ে লাগে বলটি। কাচ ভাঙতেই মাথায় হাত দেন পেরি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নারীদের আইপিএলে এদিন পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল স্মৃতি মান্ধানার বেঙ্গালুরু। প্রথম চার ম্যাচের দু’টিতে জয় পেয়েছেন তারা। হেরে গেছেন দু’টি ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত