বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাওয়ালি

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:০৬ পিএম

আগামী ৯ই মার্চ ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে “সূফি রাবত”। দিনব্যাপী সূফি বিষয়ক আলাপ চর্চা ও কাওয়ালির আয়োজন থাকবে রাবতে।

“এই অঞ্চলের সূফিদের ধারা, সংস্কৃতি, তাদের উন্মেষ, ঢাকার সূফিজম এবং লালনের সাথে ইবনে আরাবির যোগ নিয়ে দিনব্যাপী একাডেমিক আলাপ হবে সেদিন। আলাপ করবেন নিজ জায়গায় দক্ষ একাডেমিকরা” জানালেন, আয়োজকদের একজন মীর হুযাইফা আল মামদূহ। আর সন্ধ্যায় থাকবে কাওয়ালী। কাওয়ালী গাইবেন পুরান ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা। 

“নাদিম কাওয়াল” খ্যাত নাদিমরা ঢাকা শহরে চার পুরুষ ধরে কাওয়ালি করছেন।  রাবতের আয়োজক হিসেবে আছেন মীর হুযাইফা আল মামদূহ ও সাইয়েদ শাহবাজী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত