খুলনায় পাট পণ্য মোড়ক আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৬:২৬ পিএম

পাট পণ্য মোড়ক আইন ২০১০ বাস্তবায়নের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হাবিব এগ্রো জুট ব্যাগ কোম্পানির উদ্যোগে মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ কার্যকর হওয়ার পরেও ১৯ ধরনের পণ্য মোড়কে পাটের বস্তার ব্যবহার হচ্ছে না। পাট চাষি ও পাটকল মালিকদের স্বার্থ রক্ষা ও পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক ব্যাগের ব্যবহার সীমিত করার জন্য আইনটি প্রণয়ন করা হয়। কিন্তু আইনটির যথাযথ প্রয়োগ না থাকায় বিপুল সংখ্যক পণ্য মোড়কজাত করা হচ্ছে প্লাস্টিকের ব্যাগেই।

বক্তারা আরও বলেন, এই আইনের পরিপূর্ণ বাস্তবায়ন হলে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে। সার্বিকভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে পারে। শুধু তাই নয়, এর ফলে পরিবেশ ভালো থাকবে এবং দেশ টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে। 

বক্তব্য রাখেন হাবিব এগ্রো জুট ব্যাগ কোম্পানির চেয়ারম্যান হাবিবুল হাসানত, জেনারেল ম্যানেজার মোফাজ্জেল হোসেন, ম্যানেজার (এডমিন) গোলাম মোস্তফা, শিমুল শাহরিয়ার, গাজী শরিফুল ইসলাম প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত