নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য পদে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক আতিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য ও রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাকে এনএসইউ উপাচার্য পদে পুনঃনিয়োগ প্রদান করেছেন। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এ মেয়াদে তিনি আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয়বারের জন্য নিয়োগ লাভ করেন।
