ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। বুধবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট বিকেল ৪টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সদরঘাট ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, এর আগেও এখানে তিন বার আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
