ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানকে বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন আইরিন আক্তার (৩২) নামের এক গৃহবধূ। বুধবার (৬ মার্চ) দুপুরে পৌর এলাকার ভাদুঘর এলেমপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আইরিন আক্তার জেলার আশুগঞ্জ উপজেলার লালপুরের মৃত ইদ্রিস মিয়ার মেয়ে। তিনি সদর উপজেলার ভাদুঘরের সৌদি আরব প্রবাসী শামীম মিয়ার স্ত্রী।
এ ঘটনায় আইরিনের দুই শিশুকন্যা তোবা (৬) ও সাবাকে (২) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আইরিন আক্তারের ছোট ভাই রাহিম মিয়া অভিযোগ করেন, তার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। অত্যাচারের কারণে তার বোন দুই সন্তানকে নিয়ে বিষপান করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। দুই সন্তানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
ভুল প্রশ্ন সেটে পরীক্ষা দিল ৫৭০ শিক্ষার্থী
বাসে ধাক্কাধাক্কির মধ্যেই ৫ সেকেন্ডে ফোন হাতিয়ে নেয় চক্র