আজ বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য তালিকায় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও চালের সঙ্গে পবিত্র রমজান উপলক্ষে যুক্ত করা হয়েছে খেজুর। সেখানে ১৫০ টাকা কেজিতে খেজুর পাওয়া যাবে।
একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০০ টাকা, এক কেজিপ্রতি চিনি ৭০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা এবং খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
এদিকে ভর্তুকি মূল্যে চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়ানো হলেও পরে তা কমিয়ে আগের দামেই ৭০ টাকা কেজি বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি আয়োজিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, মিল গেইট থেকে রমজানের আগে এক টাকাও বাড়বে না চিনির মূল্য।
