ধর্মশালায় লাঞ্চের আগেই স্পিনারদের দুই উইকেট

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০১:০১ পিএম

ধর্মশালায় অশ্বিন-বেয়ারস্টোর শততম টেস্টের প্রথম সেশনে টস জয়ী ইংল্যান্ড ২ উইকেটে ১০৩ রান তুলেছে ইংল্যান্ড।  

দুই পেসারের প্রথম স্পেলের পরে স্পিনারদের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন। পরে কুলদীপ যাদব। চায়নাম্যান কুলদীপের প্রথম ওভারেই বড় শট খেলতে যান বেন ডাকেট। ব্যাটে-বলে হয়নি। পিছন দিকে বেশ খানিকটা দৌড়়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন শুবমান গিল। ২৭ রানে ফেরেন ডাকেট। 

লাঞ্চের ঠিক আগে ওই কুলদীপের বলেই ওলি পোপ আউট হন। ২৪ বলে ১১ রান করা পোপকে স্টাম্প-আউট করেন ধ্রু্ব জুরেল।  ক্রলি ৬১ রান নিয়ে ব্যাট করছেন।  

দুদলের একাদশ
ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, মার্ক উড, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুবমান গিল, দেবদূত পাড়িকাল, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত