গজারিয়ার সড়কে ঝরল দুই প্রাণ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৩:১১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর ঈদগাহ এলাকায় রাত আনুমানিক ৩টায় অজ্ঞাত বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৪৫)ও সকাল ১২টায় চড়ুইভাতি  রেস্টুরেন্টের সামনে যাত্রীবাহী বাসের ঢাকায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম আক্তার হোসেন ঢালী (৬৫)। তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ঢালীর ছেলে।

ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। যাত্রীবাহী বাস আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত