ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন দেবে যুক্তরাজ্য

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৬:৩৩ পিএম

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন সরবরাহ করবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (০৭ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস’র কিয়েভ সফরের সময় এ তথ্য জানান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ড্রোনের জন্য আরো সাড়ে ১২ কোটি ইউরো ব্যয় হচ্ছে। এ নিয়ে ইউক্রেনে তাদের মোট ব্যয় বেড়ে সাড়ে ৩২ কোটি ইউরো দাঁড়াবে।

ইউক্রেনে তৃতীয় দফার সফরে প্রতিরক্ষামন্ত্রী শ্যাপস বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে সরাসরি আনা অত্যাধুনিক নতুন ড্রোন ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দিতে আমাদের প্রতিশ্রুতি বাড়াচ্ছি। এ সময় তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করেন।

যুক্তরাজ্য বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে তারা দেশটিকে ৭০০ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্য হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনের সামরিক বাহিনীকে দূর-পাল্লার বিভিন্ন অস্ত্র সরবরাহ করে। গত মে মাসে দেশটি ঘোষণা দেয়, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠাবে ইউক্রেনে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত