চবির 'এ' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫৩ শতাংশ

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:১৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়। 

'এ' ইউনিটের সমন্বয়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, এই ইউনিটে মোট ৭৭ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছে ৪০ হাজার ৮৬৬ জন। পাশের হার ৫৩.৭ শতাংশ। ফলাফলে ফেল করেছে ৩৬ হাজার ৩৯৩ জন। অকৃতকার্যের হার ৪৬.৩ শতাংশ। 

এ বছর বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন। আর পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত