ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। শনিবার (৯ মার্চ) ভোরে তাদেরকে আটক করা হয়। সে সময় জব্দ করা হয় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি গাড়ি।
আটককৃতরা হলেন- গাড়ি চালক ঢাকার তেজগাও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বড়গুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামে মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চূয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র্যাব।
তখন সন্দেহ হলে একটি পাজারো গাড়ির গতিরোধ করে তল্লাশি করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল। পরে আটক করা হয় ওই ৩ জনকে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা হয়েছে।
