আপেলের জায়গায় ছাপা হলো কদমফুল, নির্বাচন স্থগিত

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:২৬ পিএম

সকাল ৮টায় পূর্বনির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরে সবাই জানতে পারেন, ব্যালট পেপারে এক প্রার্থীর প্রতীক নেই। প্রার্থীর প্রতীক ব্যালট পেপারে না থাকায় তুলকালাম শুরু হয়।

ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদমফুল ছাপা হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ১০ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে এঘটনা ঘটে।

ওয়ার্ডের সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে আজ শনিবার (০৯ মার্চ) উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আপেল মার্কার স্থলে কদমফুল ছাপা হওয়ায় নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোটগ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমফুল প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের দৃষ্টি পড়ে। পরে নির্বাচন স্থগিত করা হয়।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণ করার জন্য সব প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এখানে সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা) মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত