সম্মানিত ‘মায়েদের ভরসা’ আছিয়া বেগম

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:৩২ পিএম

মৌলভীবাজারে 'মায়েদের ভরসা' খ্যাত আছিয়া বেগমকে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুনাকের জেলা শাখার সমন্বয়ক এসআই রুমি ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুনেদ আহমেদ সদর উপজেলার সাধুহাটিস্থ সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে আছিয়া বেগমের হাতে ফুলের তোড়া এবং শুভেচ্ছা উপহার তুলে দেন।

জানা গেছে, আছিয়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী হিসেবে মনুমুখ ইউনিয়নের সাধুহাটি সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত। ২০১২ সালের ২৮ মে বিশেষ অবদানের জন্য সেরা স্বাস্থ্যকর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। এখন পর্যন্ত আছিয়া বেগমের হাতে ১৬১৬ শিশুর জন্ম হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত