দ্বিতীয়বার ময়মনসিংহের মেয়র হলেন টিটু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র (ঘড়ি) প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু। শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হয়।

ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাতি) প্রতীকের সাদেকুল হক খান টজু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট। ১০ হাজার ৬৪৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম। লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম ১ হাজার ২৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। পঞ্চম হয়েছেন হরিণ প্রতীকের প্রার্থী কৃষিবিদ রেজাউল করিম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত