শোকর-এ মওলা মঞ্জিল-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৮ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে জিকরে শাহানশাহ ও মাইজভান্ডারি দর্শন শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা জাফর উল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম নেওয়াজ শাহরিয়ার আসিফ। স্বাগত বক্তব্য দেন সজীবুল হাসান চৌধুরী ও মাইজভাণ্ডারী দর্শন ভিত্তিক ছাত্র সংগঠন জ্যোতি ফোরামের সভাপতি জয়নাল আবেদিন তাওরাত এবং সংগঠনটির উপদেষ্টা মেডিক্যাল সেন্টার হাসপাতাল, চট্টগ্রামের মেডিক্যাল অফিসার ডা. পঞ্চানন দাশ গুপ্ত।
সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন মাদ্রাসা- এ- গাউসুল আজম মাইজভান্ডারি আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুজিবুল হক, অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এবং বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম তামিজী।
এছাড়া অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের পরিচালক শিহাব রিফাত আলম। আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন মাহফিলের আহবায়ক সৈয়দ শফিউল আজিম সুমন।
মাইজভাণ্ডারী সেমা ও কাউয়ালী পরিবেশন করেন বিশিষ্ট মাইজভাণ্ডারী কাওয়াল আব্দুল হান্নান হোসাইনী ও আবু আহমদ। এর আগে জ্যোতি ফোরামের উদ্যোগে বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
