প্রবাসীকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেল বিলে

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৩:১৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মুজিবুর রহমানে (৪৫) নামে এক সৌদিপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকার বাড়ির বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

বালুচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য ওয়াসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। জায়গা-জমি নিয়ে তার সাথে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। এর পর তিনি আব্দুল্লাহপুর বাজারে যান। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দিই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হয়।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে। এটি স্পষ্টই হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত