‘পত্রিকাটি উন্নয়ন-সমালোচনা দুটোই তুলে ধরে’

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:৪২ এএম

বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় উদযাপন হয়েছে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ৪ মার্চ এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশ রূপান্তর পত্রিকাটি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড যেমন তুলে ধরে, তেমনি সমালোচনাও করে। তাই পাঁচ বছরেই পাঠকদের আস্থা অর্জন করে নিয়েছে।’ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন, দেশ রূপান্তরের পাঠক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্রের এজেন্ট-হকার ও শুভানুধ্যায়ীরা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

শরীয়তপুর : গত ৪ মার্চ সকালে শরীয়তপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ছগির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ কামাল, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন প্রমুখ। সভাশেষে কেক কাটা হয় এবং পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

টাঙ্গাইল : গত ৪ মার্চ দুপুরে বাসাইল প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। জেলা প্রতিনিধি আহমেদ রাসেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মহিয়ার রহমান গাউছ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশ রূপান্তর পত্রিকাটি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড যেমন তুলে ধরে, তেমনি সমালোচনাও করে। তাই পাঁচ বছরেই পাঠকদের আস্থা অর্জন করে নিয়েছে।’

ঠাকুরগাঁও : গত ৪ মার্চ ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী। দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, শাকিল আহম্মেদ, এমদাদুল হক ভুট্টু প্রমুখ। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কাপাসিয়া (গাজীপুর) : গত ৪ মার্চ বিকেলে কাপাসিয়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফুর রহমান। দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি তপন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, মুজিবুর রহমান মিলন, সমীর বণিক, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আবদুল কাইয়ুম প্রমুখ।

গোয়ালন্দ (রাজবাড়ী) : গত ৪ মার্চ দুপুরে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল থেকে র‌্যালি বের করা হয়। পরে ওই স্কুলে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি সরোয়ার আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, সিরাজুল ইসলাম, জহুরুল হক হালিম, সাইফুর রহমান পারভেজ, রাকিবুজ্জামান রাকিব প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : গত সোমবার সকালে উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা হয়। দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি ও বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজি। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসাইন, পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ, বিআরডিবি কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত