দুই ডিগ্রি বাড়তে পারে রাতের তাপমাত্রা 

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:০০ পিএম

রমজানের প্রথম দিনে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১২ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল খুলনা ও বরিশাল বিভাগে আর পরশু কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশার বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত