এতিম-ওলামাদের নিয়ে ইফতার করেছেন বিএনপি নেতারা

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৩:২৪ এএম

রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল মঙ্গলবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সম্মানে বিএনপি এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে মাহে রমজানে উলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এতে তেজগাঁও ইসলামী মিশন এতিমখানা এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। ওলামা-মাশায়েখ এবং এতিম শিক্ষার্থীদের পাশে নিয়ে বিএনপি নেতারা ইফতার করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান মিলনায়তনসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

প্রতিবছর রমজানের প্রথম দিন বিএনপি উলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার অনুষ্ঠান করে থাকে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থেকে তাদের সঙ্গে ইফতার করেন। তিনি কারাগারে যাওয়া এবং শর্তসাপেক্ষে মুক্তির পর আর এই ইফতারে অংশ নেননি। তার অনুপস্থিতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। ফলে দলের সিনিয়র সদস্যরা এতে অংশ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত