তানজিম হাসান সাকিবের টানা তিন উইকেট শিকারের পর থিতু হয়ে গিয়েছিলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। তবে সেটাকে বেশিদূর যেতে দেননি মেহেদি হাসান মিরাজ।
নিজের প্রথম ওভার থেকেই হুমকি তৈরি করছিলেন মিরাজ। এবার সফল হলেন। আসালাঙ্কা হয়ে পড়েছিলেন স্কয়ারড-আপ, খেলতে চেয়েছিলেন লেগ সাইডে। রাউন্ড দ্য উইকেট থেকে করা মিরাজের বল মিস করে গেছে তাঁর আউটসাইড-এজ। আসালাঙ্কা হয়েছেন বোল্ড।
মেন্ডিসের সঙ্গে আসালাঙ্কা সতর্ক থেকে জুটি গড়লেও সেটি থামল ৪৪ রানে। ১২৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
