বিশ্বের প্রথম ২৪-৭০ মিমি ফুল-ফ্রেম লেন্স আনছে সনি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

ক্যামেরা লেন্সের মার্কেটে সনির জনপ্রিয়তার কথা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘ কয়েক দশক ধরে এই জাপানি প্রযুক্তি সংস্থাটি ক্যামেরার জগতে দাপিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি শোনা যাচ্ছে যে, সনি একটি অভূতপূর্ব ‘সুপার স্ট্যান্ডার্ড’ জুম লেন্স, এফই ২৪-৭০ এমএম এফ২ জিএম উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই লেন্সটি এমন একগুচ্ছ অত্যাধুনিক ফিচারের সংমিশ্রণ অফার করবে, যা ফটোগ্রাফির ইতিহাসে প্রথম হবে। বৈদেশিক সংবাদমাধ্যমগুলো আগামী কয়েক মাসের মধ্যেই এই সনি লেন্সটির উন্মোচনের আভাস দিয়েছে। তার আগেই, প্রিমিয়াম জুম লেন্সটির সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

সনির এফই ২৪-৭০ মিমি এফ২ জিএম লেন্সটি ফার্স্ট-ইন-ক্লাস বৈশিষ্ট্যগুলো অফার করতে চলেছে, যা প্রতিদ্বন্দ্বী ক্যাননের লেন্সের চেয়ে বেশি ফোকাল দৈর্ঘ্য অফার করবে। এফই ২৪-৭০ মিমি এফ২ জিএম-এর আকার ক্যানন আরএফ ২৮-৭০ মিমি এফ২ লেন্সের অনুরূপ বলে শোনা যাচ্ছে। তবে এটি ২৮ মিলিমিটারের পরিবর্তে ২৪ মিলিমিটার থেকে শুরু করে একটি বিস্তৃত ফোকাল লেন্থের সঙ্গে ক্যানন লেন্সটিকে টেক্কা দেবে। এ ছাড়াও এফই ২৪-৭০ মিমি এফ২-এর ওয়াইড অ্যাপারচারেও আকর্ষণীয় ছবির গুণমানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি ব্যতিক্রমী লো-লাইট পারফরম্যান্স এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার (বোকেহ) এফেক্ট অর্জন করতে সক্ষম হবে। এ ছাড়া সনির নতুন এই লেন্সের সঙ্গে কোম্পানি তাদের আল্ট্রা-লার্জ অ্যাপারচার লেন্সগুলোর একটি নতুন সিরিজের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। এফই ২৪-৭০ এমএম এফ২ জিএম-এর আগমন ভবিষ্যতে এ ধরনের আরও উচ্চ পারফরম্যান্স লেন্সের জন্য পথ প্রশস্ত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত