যে কীর্তিতে মুশফিককেও ছাঁপিয়ে গেলেন শান্ত

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০:১০ এএম

গতকাল সাগরিকায় ২৫৬ রানের সহজ লক্ষ্যে তাড়া করতে নামা বাংলাদেশ সমর্থকদের হৃৎকাঁপন ধরিয়ে দিয়েছিল ২৩ রানে ৩ উইকেট খুঁইয়ে। সেখান থেকে শান্ত, মুশফিক ও রিয়াদের দায়িত্বশীলতা দিনশেষে ৬ উইকেটের অনায়াস জয় এনে দিয়েছে বাংলাদেশকে।

মুশফিকুর রহিম ৮৪ বলে ৭৩ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারসেরা ১২৯ বলে ১২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এ ম্যাচে পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শান্ত। এদিন মুশফিকের গড়া একটি রেকর্ডও ভাঙেন টাইগার অধিনায়ক।

শান্তর অপরাজিত ১২২ রানের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন সে সময়ের অধিনায়ক মুশফিক।

শান্তর সেঞ্চুরির পর মুশফিক

এই দুজন ছাড়াও অধিনায়ক হিসেবে সেঞ্চুরি আছে আরও তিন টাইগার অধিনায়কের। তারা হচ্ছে- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। সাকিব অধিনায়ক হিসেবে তিনটি সেঞ্চুরি করলেও বাকিদের একটি করেই। শান্ত অবশ্য পূর্ণমেয়াদে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত