গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে কপালে চোট লেগেছে তার। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার (মার্চ ১৪) তাকে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে সেলাই করা হবে। তার দল তৃণমূল এক্সে নেত্রীর কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করেছে।
তৃণমূল সূত্র জানিয়েছে, কালীঘাটের বাড়িতে হাঁটার সময় হঠাৎ পড়ে যান তিনি। কপালে চোট লাগায় গলগল করে রক্ত বের হয় তার। একটু পরেই তাকে বাড়ি থেকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষত বেশ গভীর।
সোমালি দস্যুতার পুনরুত্থান, তাদের উদ্দেশ্য ও আয়
রোজায় খেতে দেখায় ১১ মুসলিম গ্রেপ্তার, শর্তে মুক্তি
বিয়েতে আসা ফটোগ্রাফারের সঙ্গে পালাল বরের বোন!