চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হজরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী রূহানী আম্মাজান (রাহ.) এর ‘সালানা ওফাত শরীফ’ স্মরণে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার শরীফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়দ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম। বিজ্ঞপ্তি
