ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনেদুপুরে দোকানের তালা কেটে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের রতন পুলিশের (অব.) কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক রতন মিয়া জানান, সকালে দোকান বন্ধ করে বাড়ি আসি। পরে সংবাদ পাই আমার দোকান লুট হয়ে গেছে। দোকানে গিয়ে দেখি দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকাসহ দোকানের মালামাল কাপড় নিয়ে গেছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা প্রাইভেটকারে করে এসে মাত্র ১০ মিনিটেই তালা কেটে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ বিষয়ে গফরগাঁও থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও জানান রতন মিয়া।
গফরগাঁও থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মা ও বোনের মৃত্যুতে ডিপ্রেশনে চলে যান সাদী