নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০২:২৭ এএম

নাটোরের বড়াইগ্রামে নিজ শোয়ার ঘর থেকে লিটন হোসেন (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাকসা গ্রামের নিজ বাড়ি থেকে রাজশাহীর ক্রাইম সিন ইউনিটের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত লিটন খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি একে একে পাঁচটি বিয়ে করলেও কারও সঙ্গেই তার সংসার টেকেনি। লিটনের প্রতিবেশী শরিফ আহমেদ জানান, শুক্রবার দুপুরে প্রতিবেশী কৃষক নাসির উদ্দিন লিটনের বাড়িসংলগ্ন ভুট্টাক্ষেতে সার দিতে যান। এ সময় তিনি ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেলে এগিয়ে গিয়ে জানালা দিয়ে ঘরে লিটনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা এসে পুলিশে খবর দেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ঘরের দরজা ভেঙে বিছানার ঠিক নিচে মেঝেতে তার লাশ পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত