পাকিস্তানের সর্বশেষ নির্বাচনে কারচুপিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চস্তরীয় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ের সামনে ইমরানপন্থিদের বিক্ষোভের পরদিন গত শনিবার আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির পর তিনি ওই দাবি জানান। এ সময় তিনি বিক্ষোভকারীদের প্রতি তার সংহতিমূলক বার্তা দেন।
ইমরান খান দাবি করেন, তার দল গত নির্বাচনে ৩ কোটি ভোট দখল করেছে, সেখানে অন্য সব দল মিলে এই ভোট পেয়েছে। নির্বাচনে ফল চুরি করে সরকার গঠন করা হয়েছে।
