বঙ্গবন্ধু পুলিশের ভয়ে কখনো পালাননি : তাপস

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:২০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন, তিনি পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে কখনো পালাননি। গতকাল বুধবার গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র তাপস বলেন, আমরা সচরাচর যদি মনে করি, কোনো কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে। তাহলে আমরা প্রথম থেকেই চিন্তা করি কোথায় পালিয়ে যাওয়া যায়। কিন্তু বঙ্গবন্ধু কখনো পালাননি। কারণ, উনি মনে করতেন, তিনি কখনো অন্যায় করেননি, যা করেছেন তা দেশ ও জাতির কল্যাণে করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য করেছেন।

অন্যায়ের সঙ্গে আপস করার চাইতে বঙ্গবন্ধু কারাবরণকেই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, বঙ্গবন্ধু কখনো ভয় পেতেন না। যত রকম অত্যাচার-নির্যাতনই করা হোক না কেন তিনি সেটা স্বাচ্ছন্দ্য গ্রহণ করতেন। কখনোই অন্যায়ের সঙ্গে আপস করতেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত